spot_img

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএসএফের ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী ছেলে।

শনিবার (২৬ মার্চ) ভোর ৫টায় পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তে এ ঘটনা ঘটে।

রংপুর ৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার ৮৬৮ এর সাব পিলার-৫ থেকে ১০০ গজ ভারতের ভেতরে কোকার বাড়ি এলাকায় ১০ থেকে ১২ জনের একটি দল গরু আনতে যায়। এসময় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নুরুল হুদা আশরাফী কোমরে গুলিবিদ্ধ হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। বর্তমানে রংপুর ধাপ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ