spot_img

বিএনপি রাজনীতির সূত্র জানে না বলে অংক মিলাতে পারছে না: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, উনারা (বিএনপি) সূত্র জানে না বলেই অংক মিলাতে পারছেন না। রাজনীতির একটি সূত্র আছে। যে মানুষ নিয়ে রাজনীতি, সে মানুষকেই তারা পেট্রোল বোমা দিয়ে পোড়াচ্ছে। এর ফল আজ বিএনপিকে ভোগ করতে হচ্ছে।

রবিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫১তম স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি বলছে তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে তারা কার সঙ্গে জাতীয় ঐক্য চায়? জাতীয় ঐক্যের ভিত্তি কী? যারা রাজাকার, আলবদর, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের সঙ্গে ঐক্য হবে কী করে?আপনারা রাজাকার, আলবদরকে নিয়ে থাকেন।

তিনি বলেন, ২০০৬ সালের ৪ জুন পল্টন ময়দানে জামায়াতের মঞ্চে বসে বিএনপির নেতারা এবং তারেক রহমান বক্তৃতা দিয়েছিলেন—জামায়েত, বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ঐক্য হয়, সেইটা প্রশ্ন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনারা নির্বাচন হতে দেবেন না বলে বহুবার চেষ্টা করেছেন। নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও বিগত নির্বাচনে অংশগ্রহণ করলেন। সংসদে যাবেন না কিন্তু গেলেন। শপথ নেবেন না, নিলেন। সংসদে অবস্থান করছেন। বিএনপি, জামায়াত এবং অন্য যারা এক সূত্রে আছেন সেটা নিয়ে আপনারা থাকেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ