ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে আসল মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
আজ রোববার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকলকে একসঙ্গে আন্দোলন গড়ে তুলতে হবে। বাজার ও পরিবহন খাতসহ প্রতিটি ক্ষেত্রেই নাগরিক অধিকার লুন্ঠিত হচ্ছে। মানুষ এখন সন্তানের মৃত্যুর পরেও বিচারের জন্য আদালতে যেতে চায় না।










