spot_img

পদত্যাগ করলেও দুর্নীতিবাজদের ছাড় দেব না: ইমরান খান

পদত্যাগ করতে হলেও দেশের দূর্নীতিবাজ নেতাদের ছাড় না দেওয়ার হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, প্রথমে আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই। আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেশের প্রত্যেক প্রান্ত থেকে যেভাবে সমাগত হয়েছেন, সেজন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই।

রোববার (২৭ মার্চ) ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লক্ষাধিক কর্মী-সমর্থকের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি।

আমি আমার সংসদ সদস্যদেরও শ্রদ্ধা জানাই। কারণ তাদের অর্থের প্রস্তাব দেয়া হয়েছিল এবং ঘুষ দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা আমাকে খুশি করেছেন এবং আমি তাদের জন্য গর্বিত।

ইমরান খান বলেন, আমি আমার হৃদয়ের কথা বলতে চাই এবং আমি চাই আপনারা আমার কথা শান্তভাবে শুনুন। আমি আপনাদের `আমর বিল মারুফের’ জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম যে, আমাদের পাকিস্তান ইসলামি কল্যাণ রাষ্ট্রের আদর্শে গড়ে তোলা হয়েছিল। রিয়াসাতে মদিনার ভিত্তিতে দেশ গড়তে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ