spot_img

হরতালের সমর্থনে শাহবাগে মিছিল করছে প্রগতিশীল ছাত্রজোট

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

আজ সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্রদের সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন।

এ সময় তারা হরতালের সমর্থনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ