spot_img

বেগমপাড়ায় যাতায়াত সুবিধার জন্য টরন্টো ফ্লাইট চালু: মির্জা ফখরুল

বেগমপাড়ায় যাতায়াত সুবিধার জন্য ঢাকা থেকে টরন্টো ফ্লাইট চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‌আপনারা দেখেছেন নিশ্চয়ই ঢাকা থেকে টরন্টো (কানাডা) সরাসরি ফ্লাইট হচ্ছে। একটা ট্রায়াল ফ্লাইট হয়েছে, এখন চালু করবে। গতকালই বিমানের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে, এই ফ্লাইটটা কেন করা হলো আমরা জানি না। কারণ, এটা কোনোমতেই লাভজনক ফ্লাইট নয়।

তিনি বলেন, এটা করা হয়েছে একটা কারণেই। বেগমপাড়াতে যারা যাতায়াত করেন তাদের সুবিধার জন্য অথবা সরাসরি এখান (বাংলাদেশ) থেকে টাকাপাচার করার জন্য। সুটকেসে ভরে, ট্রাংকে ভরে টাকাপাচার করার জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ