spot_img

সাধারণ মানুষ হরতাল ভুলে গেছে: নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন আর হরতাল চায় না, সাধারণ মানুষ হরতাল ভুলে গেছে। অথচ বাম দল হরতাল ডেকে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

সোমবার (২৮ মার্চ) চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল প্রতিহত করতে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র নাছির বলেন, স্বাধীনতাবিরোধীদের মাঝে হরতাল পলিসি মনে করিয়ে দিতে চায়। দেশের উন্নয়নের চাকা থামিয়ে দিতে চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ