পর্যায়ক্রমে সারাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত প্লাস্টিক সার্জনদের ষষ্ঠ বৈজ্ঞানিক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত আগুনে দগ্ধ রোগীদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে চায় সরকার। পাশাপাশি প্লাস্টিক সার্জারিসহ আধুনিক চিকিৎসা নিশ্চিতে কাজ চলছে।










