spot_img

পুলিশের জন্য ৯২ লাখ টাকায় ভারত থেকে আনা হলো ১০টি ঘোড়া

বাংলাদেশ পুলিশের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। যার মূল্য এক লাখ হাজার ছয় ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসি অ্যাম্বুলেন্সে করে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে। ঘোড়াগুলো রফতানি করেছে ভারতের বিধাতা সাপ্লায়ার নামে একটি প্রতিষ্ঠান। আমদানি করা ঘোড়াগুলো ছাড় করিয়েছে মেসার্স মাধ্যম নামের বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ