spot_img

জনগণের চোখ ভালো আছে বলেই সরকারের দুর্নীতি দেখছে: প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। আর প্রধানমন্ত্রী বিরোধীদলকে চোখের চিকিৎসা করাতে বলেছেন উন্নয়ন দেখার জন্য। জনগণের চোখ ভালো আছে বলেই তারা নিজের চোখ দিয়ে সরকারের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি দেখছে।

মঙ্গলবার (২৯ মার্চ) ময়মনসিংহে জাতীয়তাবাদী মহিলা দলের মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার পৃথক ৩টি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণ সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে চরম দুর্যোগে পড়েছে, দুঃশাসনে নিপতিত হয়েছে। জীবন চালানোই এখন কঠিন। জনগণ ও দেশের দূরাবস্থা দেখতে এবং জনগণের দাবি শুনতে সরকারের চোখ ও কানের সুচিকিৎসা প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের আহাজারি, হাহাকার, দাবি কানে তুলছেন না। জনগণ জনদুর্ভোগ সৃষ্টিকারী ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। অথচ গণপ্রত্যাশা উপেক্ষা করে সরকার চরম ফ্যাসিবাদ কায়েম করে জোরপূর্বক ক্ষমতায় থাকতে চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ