spot_img

বিএনপি-জামায়াত-হেফাজত একই মায়ের পেটের ৩ ভাই: নানক

বিএনপি, জামায়াত ও হেফাজত ‘একই মায়ের পেটের তিন ভাই’ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বিএনপি-জামায়াত থেকে সবাইকে সতর্ক থাকতে। জামায়াত এখন গর্তে ঢুকেছে। বিপদ দেখলেই তারা গর্তে ঢুকে। বিপদ কেটে গেলে গর্ত থেকে বের হয়ে আবারও ষড়যন্ত্র শুরু করে।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, নির্বাচন আসলেই ষড়যন্ত্র শুরু করে বিএনপি-জামায়াত। তারা মিথ্যার আশ্রয় নেয়। ষড়যন্ত্রের জাল বোনে।তাই নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ নির্বাচনে হেরে গেলে হেরে যাবে দেশের স্বাধীনতা, হেরে যাবে মানবতা। দেশের মানুষের জীবন অনিশ্চিত হয়ে যাবে।

তিনি বলেন, নেতাকর্মীদের সর্তকতা নিতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ