spot_img

৮০ ভাগ মানুষের ঘরে দুই-তিন দিনের বেশি খাবার নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ৫০ বছর উদযাপন করছি, অর্থনৈতিক পরিবর্তন অনেকটা ছুঁয়ে গেছে, আরও অনেক উন্নয়ন বাকি। কারণ ৮০ ভাগ মানুষের ঘরে দুই-তিন দিনের বেশি খাবার নেই। অনেকে দিনে আয় করে দিনে খান। এখনও দীর্ঘপথ যাওয়ার আছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। বর্তমান সরকার কয়েক বছর এটা করছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর বাংলা একাডেমিতে গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশের ৫০ বছরের পথচলা: গণহত্যা, জাতিরাষ্ট্র এবং বঙ্গবন্ধুর প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। অধ্যাপক মুনতাসীর মামুনসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়নের যন্ত্র বাংলাদেশে ঘড় ঘড় করে বাজছে। আমরা উন্নয়নের বারান্দায় আছি, আরও গভীরে আছেন আমাদের প্রধানমন্ত্রী। এর সঙ্গে আরও অনেকে আছে। এই বিচারে বলতে পারি ৫০ বছরের শ্রেষ্ঠ সময় আমাদের। পরিবর্তনের বিচারে আমরা এগিয়ে আছি। উন্নয়নের বিষয়টি সবার কাছে গ্রহণযোগ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ