নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ছয়টা থেকে শুক্রবার (১ এপ্রিল) ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, আটকদের কাছ থেকে ১২ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ১৯৭ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৪৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৪২ বোতল ফেনসিডিল ও ৮ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।










