spot_img

জনগণ সম্পূর্ণ প্রস্তুত; বিএনপির ষড়যন্ত্রের জবাব দেবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করার কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলায় আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে।

আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুরে বি. বাড়িয়ার কসবা উপজেলার কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার, আল-বদর, আল-শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে; তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে। আর বলেছে বাংলাদেশ তো ভিক্ষা না করলে চলবে না। তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি নিয়ে। সেই থলি যতক্ষণ না ভরত, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না।

তিনি বলেন, যদি দুই মিলিয়ন ডলার দিত, তাহলে বাংলাদেশের বাজেট হতো ২ দশমিক ২ মিলিয়ন ডলার। এই টাকা এনে তাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরত। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে। বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারা বিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না, বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ