দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই প্রতীকী অনশন।
এতে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। ইতোমধ্যেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেছেন।










