spot_img

ধনীরা ইফতার সামগ্রী নিয়ে গরীব ও অসহায়দের পাশে দাঁড়ান: বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলনা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ এক বিবৃতিতে
বলেছেন, পবিত্র মাহে রমজান চলমান। এ রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামীন মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেন।
কুরআন নাযিলের কারণে অন্য মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা বেড়েগেছে। কুরআন নাজিলের মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগী ও তাওবা ইসতেগফার করুন। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অশ্লীলতা, বেহায়পনাসহ সকল ধরণের গুণাহ ছেড়ে দিন। ধনীরা ইফতার সামগ্রী নিয়ে গরীব ও অসহায়দের পাশে দাঁড়ান। ধনীদের সম্পদে গরীব অসহায় ও অনাথদের অধিকার রয়েছে। এ মাসে বেশি বেশি দান সদকা করুন। আল্লাহ পাক এ মাসে অন্য মাসের তুলনায় সওয়াব অনেক বেশি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ রবিবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে নেতৃদ্বয় বলেন, আল্লাহকে ভয় করুন। একজন মুমিন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহর সন্তুষ্টের জন্য রমজান উপলক্ষ্যে জিনিসপত্রের দাম কমিয়ে দিন। আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন। শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস সময় মতো পরিশোধ করুন।

নেতৃদ্বয় বলেন, রমজান এসে আমাদের স্মরণ করিয়ে দেয়। কুরআন নাজিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে সামজ ও রাষ্ট্রে শান্তি প্রবাহিত হবে। বন্ধ হবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালোবাজিরসহ সকল অপকর্ম ও গর্হিত কাজ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ