spot_img

রমজানে দ্রব্যমূল্য নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে: যুবলীগ চেয়ারম্যান

রমজানে দ্রব্যমূল্য নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

তিনি বলেন, রমজান মাস পবিত্র মাস। এই মাস আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন সংযম, ধৈর্য্য ও শক্তির সাথে এই মাসটা অতিবাহিত করি। আত্মশুদ্ধির মাস, আত্মসমালোচনা করারও মাস এটা এবং নিজেকে বিলিয়ে দেওয়া বা আত্মত্যাগের মাসও এটা। আমরা প্রতি বছরই রমজান মাসে মাসব্যাপী সুবিধাবঞ্চিত ভাই-বোনদের সাথে ইফতার ভাগাভাগি করি। তাদের মাঝে ইফতার বিতরণ করি। আপনারা জানেন যে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি রাজনীতি করতে চাচ্ছে এবং করছে। তাদের একটা বড় ইস্যু হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে মূল হোতা কারা। বেশির ভাগ ব্যবসায়ীরা তাদের অতীত ইতিহাস কি তাহলে বুঝতে পারবেন এর পিছনে বিএনপির হাত আছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত।

রবিবার (৩ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, আজকে বিদেশের বিভিন্ন উন্নত রাষ্ট্র বাংলাদেশকে বাহবা দিচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধীচক্র চায় বাংলাদেশ যেন সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হয়, সেজন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধুকন্যার সরকার সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যুবলীগ মনবতার যুবলীগ, এই যুবলীগ মানুষের কল্যাণে কাজ করবে। এখানে কোন দখলদার, চাঁদাবাজের স্থান হবে না, যদি কেউ যুবলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ