spot_img

বিশ্বে করোনায় আরও ১ হাজার ৮৯৩ জনের মৃত্যু; শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনে।

সোমবার (৪ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু এবং সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকেেএ তথ্য জানা যায়।

এসময়ে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ