spot_img

‘আ.লীগ আরেক মেয়াদে ক্ষমতায় এলে গ্রামে ব্যক্তিগত গাড়ির লাইন লেগে যাবে’

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আগামীতে আওয়ামী লীগ আরেক মেয়াদে ক্ষমতায় এলে গ্রামের দিকে গাড়ির লাইন লেগে যাবে।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২ এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

এর আগে জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন তিনি। পরে জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

তাজুল ইসলাম বলেন, আপনি (হারুনুর রশিদ) বায়ু দূষণ ও শব্দ দূষণের কথা বলছেন। ঢাকার মতিঝিলে আমার অফিস ছিল। গুলশানে আসতাম, ১০ থেকে ১৫ মিনিট লাগতো। এখন অনেক বেশি সময় লাগে। কেন লাগে, কারণ আমাদের আয় অনেক বেড়েছে। ৩০০ থেকে ৪০০ ডলার মাথাপিছু আয়ের দেশ থেকে ২৫৯১ ডলার মাথাপিছু আয় হয়েছে। এখন সবাই গাড়ি কিনছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ