বিএনপি যেন নির্বাচনে আসে সেজন্য আমেরিকাকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এটা পররাষ্ট্রমন্ত্রীর ব্যাক্তিগত মতামত। সরকার বিদেশিদের কাছে ধর্ণা দেয় না। বিএনপিই এই কাজ করে। তারা বাংলাদেশে বিদেশি অনুদান না দিতে চিঠি দেয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, গণতন্ত্রকে সংহত করার জন্য নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনের ট্রেন বিএনপির জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৪ সালেও তাদের জন্য নির্বাচন দাঁড়িয়ে থাকেনি।
গতকাল রাজধানীতে থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ইশরাক হোসেন ওয়ারেন্টভুক্ত আসামী, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে অন্য কিছু জড়িত না।










