spot_img

রাসূল সা. ও তাঁর সাহাবারা রমজান মাসে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছিলেন: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, তাকওয়া অর্জনের মধ্যে দিয়ে মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হবে। কেননা তাকওয়ার অর্জন করতে না পারলে মাহে রমজান আমাদের জীবনে কোন প্রভাব ফেলবে না। মানবতার মহান নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বিপ্লবী সাহাবারা এ মহান মাসে লড়াই করেছিলেন বাতিলের বিরুদ্ধে। অন্যায় অসত্য, জুলুম ও শোষণের বিরুদ্ধে এবং মানুষের ওপর মানুষের প্রভুত্ব খতম করার মহান সিয়াম সাধনার মধ্য দিয়ে মানব জাতিকে মহান আল্লাহ তায়ালার রহমত, মাগফিরাত ও নাজাত লাভের আহবান জানায় এ মাসে।

আজ বৃস্পতিবার (৭ এপ্রিল) বাদ জোহর বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের পঞ্চমদিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, শুধু উপবাস থাকাই রমজানের সাফল্যের শর্ত নয়, বরং উপবাসের সাথে যাবতীয় পাপ কাজ যেমন- মিথ্যা কথা বলা, গীবত করা, চোগলখোরী, অতি মুনাফাখোরী, কালোবাজারী, ঘূষ-দূর্নীতি, প্রতারণা ও প্রবঞ্চণার মতো ইসলাম বিরোধী কাজ থেকে বিরত না থাকলে রমজানের ফল পাওয়া যাবে না।

রমজানের পবিত্রতা বজায় রাখার জন্যে জনগণের প্রতি আহবান জানিয়ে চরমোনাই পীর বলেন, আল্লাহ পাক বিশ্ব মুসলিমকে মাহাত্ত্ব ও গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ