spot_img

বিরোধী দলকে নির্মূল করে মানবতাবিরোধী অপরাধ করছে ক্ষমতাসীনরা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল নির্মূলে মামলা, গ্রেফতার ও সাজা দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে ক্ষমতাসীনরা। রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে। ২০২৩ সালের নির্বাচনও যেনো এককভাবে আগের মত করতে পারে সেই কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত কিছুদিন ধরে সরকার আগের চেহারা ধারণ করেছে। বিরোধীদলকে মাঠশূন্য করার চেষ্টায় লিপ্ত তারা।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। আওয়ামী শাসনামলে রাজনৈতিক দলগুলো নিরপাদ নয়। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ