আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ দেখা যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে তার।
পেলোসির মুখপাত্র ড্রু হ্যামিলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এপি।
ওই মুখপাত্র জানান, স্পিকার করোনা টিকার পুরো ডোজ সম্পন্ন করেছেন। এর আগে, বুধবার একটি ডাক সংস্কার বিলে স্বাক্ষরের জন্য একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ন্যান্সি পেলোসি।










