শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা অধিবেশন শুরু

পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটের অধিবেশন শুরু হয়েছে।

আজ শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে এ অধিবেশন শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ আজকের আলোচ্যসূচিতে রয়েছে।

পাকিস্তানের সংসদের ৩৪২ সদস্যের মধ্যে বিরোধীদের আনা অনাস্থার পক্ষে ১৭২টি ভোট দরকার।

ইতোমধ্যেই সংসদ ভবনে আইনপ্রণেতারা আসতে শুরু করেছেন। বিষয়টিকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ