দখলকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নারীকে গুলি করে শহীদ করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।
আজ সোমবার (১১ এপ্রিল) ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেথলেহাম শহরে এক নারী ইসারাইলি সেনাদের গুলিতে শহীদ হন। তাকে ৪০ বছরের ঘাদা ইব্রাহিম সেবাতিয়েন হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম। বিধবা ঐ নারীর রয়েছে ৬ সন্তান। এদিকে, হেবরনের দক্ষিণাঞ্চলে
ইসরাইলি নিরাপত্তা বহরের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ এনে এক নারীকে গুলি করে শহীদ করেছে ইসরাইলি সেনাবাহিনী।











