spot_img
spot_img

তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে মারা’ উচিত: ট্রাম্প

গণমাধ্যমের কাছে সরকারের গোপন তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনার বুলহেড সিটিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানের তথ্য ফাঁসের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, যারা অভিযানের গোপন তথ্য ফাঁস করেছে, তাদের ‘গুলি করে মারা’ উচিত।

ট্রাম্প ২০২৫ সালের ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর প্রসঙ্গ উল্লেখ করেন। ওই অভিযানের আগে ও পরে হামলার সময়সূচি ও অন্যান্য তথ্য ফাঁস হয়েছিল বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, তথ্য ফাঁসের কারণে অভিযান দুই দিন পিছিয়ে দিতে হয়েছিল।

তথ্য ফাঁসকারীদের ‘পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তাদের কারাগারে পাঠানো অথবা আজীবনের জন্য গুলি করে মারা উচিত।

এদিকে, ট্রাম্পের প্রশাসন এর আগে তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে কর্মকর্তা ও সামরিক সদস্যদের পলিগ্রাফ পরীক্ষার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছ থেকে তথ্য চেয়েছে।

জনসভায় ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালির ওপর আমেরিকার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ