শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার ভাণ্ডার থেকে ঘড়ি-ব্রেসলেট বিক্রির অভিযোগ আনলেন শাহবাজ!

ইমরান খানের বিরুদ্ধে হীরার গহনার সেট, ব্রেসলেট এবং হাত ঘড়ি বিক্রির অভিযোগ আনলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শাহবাজ শরীফ এক ইফতারে সাংবাদিকদের বলেন, ইমরান খান তোশাখানা (রাষ্ট্রীয় উপহার ভাণ্ডার) থেকে উপহার নিয়েছেন এবং দুবাইতে তা বিক্রি করেছেন।

শাহবাজ বলেন, এসব উপহার ইমরান খান দুবাইতে ১৪ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করা উপহারের মধ্যে রয়েছে হীরার গহনার সেট, ব্রেসলেট এবং হাত ঘড়ি।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী আরও জানান, তিনি একটি ঘড়ি একবার উপহার হিসেবে পেয়েছিলেন এবং তা তোশাখানায় জমা দিয়েছেন।

সূত্র : জিয়ো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ