বিদ্যুৎ-গ্যাসের সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, দীর্ঘদিনের জমে থাকা এসব সংকট নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের আমলের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সমস্যা তৈরি হয়েছে, যা রাতারাতি সমাধান সম্ভব নয়।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল উপলক্ষে আহলা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, জলাবদ্ধতা নিরসনে সাময়িক কোনো পদক্ষেপ নয়, বরং পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের সমন্বিত পরিকল্পনা দরকার। অতীতের অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণেই আজ পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে










