spot_img

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন বাইডেনের বিশেষ দূত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সাত সদস্যের ওই প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা হিন্দু শরণার্থী ক্যাম্পে যায়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পের ব্র্যাক অফিসে হিন্দু শরণার্থীদের সঙ্গে মতবিনিময় করে এবং ক্যাম্পে তাদের ধর্ম পালন নিয়ে কথা বলেন। এসময় ব্র্যাক এনজিওর সব কার্যক্রম সম্পর্কে তাদের জানানো হন। হিন্দু শরণার্থী ক্যাম্পের সব সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা হয়। ক্যাম্পে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন হিন্দু শরণার্থীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ