spot_img

আল আকসা মসজিদে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

মুসলমানদের প্রথম ক্বিবলা পবিত্র আল আকসা বা বাইতুল মোকাদ্দাস মসজিদে গত শুক্রবার নামাজরত মুসলিল্লদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নিন্দা জানানো হয়।

সেখানে দখলকৃত পূর্ব জেরুসালেমে দখলদার ইসরাইলি বাহিনীর এ ধরনের হামলা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গত ১৫ এপ্রিল সকালে আল আকসা মসজিদে হামলা চালায় দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। মানুষের মৌলিক অধিকারের ওপর এই ধরনের হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। সেই সাথে এ ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ