spot_img

কৃষকদের অগ্রাধিকার দিয়েই সরকার কাজ করছে: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্নের সোনার বাংলায় তিনি দেখতে চেয়েছিলেন দেশের কৃষি ও কৃষকের সর্বাঙ্গীন উন্নয়ন এবং স্বনিভর্রতা। এ কারণে স্বাধীনতার পর তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। তিনি এ দেশের কৃষকের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের অগ্রাধিকার দিয়েই কাজ করে যাচ্ছে। ১০ টাকা মূল্যে দেশে ১ কোটি কৃষকের ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে। সে হিসেবে তারা সরকারের প্রদত্ত সুবিধা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। তাই কৃষিকে সমৃদ্ধ করে দেশকে নিতে হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কারণে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

এনামুল হক শামীম বলেন, বিএনপি জোট সরকারের আমলে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছে। সে সময় সার আর ডিজেলের জন্য হাহাকারে সময় কেটেছে কৃষকের। বর্তমান সরকার পাঁচ দফায় সারের মূল্য কমিয়েছেন। সরকার প্রতি বছর সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। পাশাপাশি প্রণোদনার সার ও বীজ বিতরণ, ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র সরবরাহ কার্যক্রম অব্যাহত আছে।

নড়িয়া উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ