spot_img
spot_img

সুনামগঞ্জে ফসলের ক্ষতি হলেও দেশব্যাপী প্রভাব পড়বে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জের ফসলের ক্ষতি হলেও সারা দেশে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জে হাওর পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জে এ বছর ২০১৭ সালের চেয়েও বেশি পানি হয়েছে। তবে, বাঁধের কাজ ভালো হওয়ায় ক্ষতির পরিমাণ কম।

এখন পর্যন্ত পাঁচ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের সব ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জে বন্যার ফসলের ক্ষতি হলেও সারা দেশের খাদ্যের ঘাটতি হবে না, দেশে দ্রব্যমূল্য বাড়বে না।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী খবরের ক্ষেত্রে সাংবাদিকদের ‘সংযত’ থাকার আহ্বান জানান। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিয়ে দাম বাড়াবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ