আফগান ভূখণ্ড থেকে দায়েশের নেতৃত্ব ও কেন্দ্রগুলো পুরোপুরি নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ায় নিযুক্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত গুল হাসান হাসান।
শুক্রবার (১৬ অক্টোবর) মস্কোয় মধ্য এশিয়া ও আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক আয়োজিত একটি যৌথ নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও), স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (সিআইএস) এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিনিধিরা অংশ নেন।
গুল হাসান হাসান জোর দিয়ে বলেন, অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য কাউকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইমারাতে ইসলামিয়া।
তিনি আরও বলেন, গত পাঁচ বছরের বেশি সময়ে নিরাপত্তা জোরদার, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা এবং দেশের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সূত্র : আরিয়ানা নিউজ











