আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এমন মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা। তবে তিনি আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরবেন না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বর্তমান বিএনপি সরকার। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তার দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।
হাফিজ উদ্দিন বলেন, হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।











