spot_img
spot_img

চরম গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে চরম গরমে স্বস্তির বৃষ্টির সঙ্গে বছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখীও বয়ে গেছে। কালবৈশাখীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আর বাতাসের গতি সবচেয়ে বেশি পাওয়া গেছে বেলা ৩টা ১৮ মিনিটে-ঘণ্টায় ৮৩ কিলোমিটার গতিতে কালবৈশাখী বয়ে গেছে। একই সঙ্গে মিরপুর, উত্তরাসহ রাজধানীর অনেক এলাকায় শিলা পড়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আজ রাত পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ