spot_img

বিএনপিকে নির্বাচনে আনতে আমেরিকাকে প্রস্তাব দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য মার্কিন আমেরিকার কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপির নাম উল্লেখ না করে ড. মোমেন বলেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বলেছি, একটি বড় দল নির্বাচন করতে চায় না। এই দলটির জন্ম ক্যান্টনমেন্টে। তাদের নির্বাচনে আনার জন্য আমেরিকার কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আমি বলেছি, তারা নির্বাচনে আসতে চায় না। আপনারা পারলে আনেন।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমেরিকা যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন দেয়, সেটা খুব তথ্যনির্ভর নয়। পত্রিকা দেখে আর এনজিওর কাছ থেকে তথ্য নিয়ে তারা এই প্রতিবেদন করে।

ড. মোমেন আরো বলেন, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ২০০১ সালে আমেরিকা ফেরত দিতে চেয়েছিল। তবে পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার ফলে আর সেটা সম্ভব হয়নি। আমরা আবারও তাকে ফেরত দিতে বলেছি। এ বিষয়ে আমেরিকাপজেটিভ। এছাড়াও ইউক্রেন ইস্যুতে আমেরিকা বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ