আফগান সীমান্ত অঞ্চলে সন্ত্রাসী হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেওয়াগর এলাকায় আফগান সীমান্তের কাছে সন্ত্রাসীদের সাথে লড়াইয়ে এই তিন সেনা নিহত হয়।
নিহতরা হলেন, ঝিলামের হাবিলদার তৈমুর (৩০), শিয়ালকোটের সিপাহি সাকিব নওয়াজ (২৪) ও আটকের বাসিন্দা নায়েক শোয়েব (৩৮)।
পাকিস্তান সেনবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, আফগান সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনাদের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে যে পাকিস্তানি সেনাদের গুলিতে অসংখ্য আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। সাহসিকতার সাথে লড়াই করার পরেও পাকিস্তানের তিন সেনা শহীদ হয়েছেন।
সূত্র : ডন











