spot_img
spot_img

ইউক্রেনে বিশেষায়িত ব্রিটিশ বাহিনীর অস্তিত্বের খোঁজে তদন্তে নেমেছে রাশিয়া

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্রিটেনের বিশেষায়িত বাহিনীর স্পেশাল এয়ার ফোর্সের (এসএএস) নাশকতাবিষয়ক বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে কি না, তা তদন্ত করছে রাশিয়া।

রোববার (২৪ এপ্রিল) রুশ তদন্তকারী সংস্থার বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার শীর্ষ রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা গতকাল শনিবার জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলে এসএএস সদস্যদের পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে রুশ গণমাধ্যম। আর, এসব অভিযোগ খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাটি।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এক রুশ নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বলছে, বিশেষ অভিযান, নজরদারি ও নাশকতা দমনের জন্য প্রশিক্ষিত বিশেষ সামরিক বাহিনী এসএএস-এর প্রায় ২০ জন সদস্য ইউক্রেনে কাজ করছে।

এক বিবৃতিতে রুশ তদন্ত কমিটি বলছে, ইউক্রেনের বিশেষ বাহিনীকে নাশকতা চালানোর জন্য সহায়তা করতে পাঠানো ব্রিটিশ বাহিনী’ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর কাজ করবে তারা।

তবে, ইউক্রেনে এসএএস-সদস্যেরা জড়িত থাকলে, এর প্রতিক্রিয়ায় তদন্ত কমিটি কী ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে, তা স্পষ্ট করে জানা যায়নি।

এদিকে, রুশ তদন্তের বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ