জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের যাওয়ার আগে তুরস্ক সফর করবেন।
রেববার (২৪ এপ্রিল) জাতিসংঘের বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে অনুযায়ী, আন্তোনিও গুতেরেস আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) তুরস্কের রাজধানী আঙ্কারা যাবেন। সেখানে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন।
তুরস্ক থেকে জাতিসংঘের মহাসচিব মঙ্গলবার মস্কো যাবেন। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। এরপর জাতিসংঘের মহাসচিব রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে ‘ওয়ার্কিং লাঞ্চ’ (মধ্যাহ্নভোজ) করবেন।
এরপর আগামী বৃহস্পতিবার কিয়েভে যাবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন।











