spot_img
spot_img

জেলেনস্কিকে এরদোগানের টেলিফোন

তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছেন।

রোববার (২৪ এপ্রিল) এক টেলিফোন কলে প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনের মারিউপোলে আটকে পড়া আহত ইউক্রেনীয়দের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন এরদোগান।

রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে তুরস্ক বিবাদমান দুইপক্ষের মতো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ন্যাটোর একমাত্র মুসলিম সদস্যদেশ তুরস্ক ইউক্রেন-রাশিয়া উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ