spot_img

‘৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না’

আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার (২৫ এপ্রিল) মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা এবার হজে যেতে পারবেন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, তাঁরা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তাঁরা যেতে পারবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ