spot_img

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন জেলার ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার বুলেটিনে আবহাওয়া অফিস এসব তথ্য বলেছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, রাজশাহী ও পাবনার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ