বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ঈদকে সামনে রেখে মানুষ ঘরমুখী। রাস্তা ঘাটে যানজটে মহাকাল অবস্থা। মানুষের মাঝে শংকা ও উৎকন্ঠা বিরাজ করছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজিও চলছে। মানুষ যাতে নিরাপদে নিজ এলাকায় পৌছতে পারে সে জন্য ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙখলা বাহিনীকে কঠোর নজদারি করতে হবে এবং যারা চাঁদাবাজি করছে তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রয়োগ করতে হবে।
আজ (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি ব্যবসায়ী মালিকদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাদের মালিক বানিয়েছেন। শ্রমিক আপনার অধীনে তার শ্রম দেয়। যাতে এর বিনিময় যা পাবে তা দিয়ে পরিবার নিয়ে খেয়ে যেতে পারে। কিন্তু অনেক মালিকই শ্রমিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। অথচ আল্লাহর রাসূল সা. বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পরিশ্রমিক পরিশোধ করার। তিনি শ্রমিক ও কর্মচারীদের বেতন ও বোনাস দ্রুত দেওয়ার জন্য মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।










