spot_img
spot_img

ইউক্রেনকে সহযোগিতায় আমাদের টাকা শেষ: জো বাইডেন

ইউক্রেনকে সহায়তার জন্য টাকা শেষ জানিয়ে কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি টাকার তহবিল চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের টাকা শেষ। কিন্তু ইউক্রেনকে টিকিয়ে রাখতে আমি কংগ্রেসকে একটি সম্পূরক বাজেটের অনুরোধ পাঠাচ্ছি। যেন ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ অব্যাহত থাকে। শুধু তাই নয়, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে ইউক্রেনকে আরও সহায়তায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন।

আগামী পাঁচ মাসের জন্য মার্কিন কংগ্রেসের কাছে অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার চাইবেন বাইডেন।

এই প্যাকেজের মধ্যে রয়েছে দুই হাজার কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা, সাড়ে আটশ কোটি মার্কিন ডলারের আর্থিক এবং তিনশ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা। হোয়াইট হাউজে বাইডেন আরও বলেন, ‘ইউক্রেনে পাঁচ কোটিরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনে রাশিয়ার প্রতিটি ট্যাংকের জন্য যুক্তরাষ্ট্র ১০টি ট্যাংক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে’।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ