দেশ-বিদেশে সাড়া জাগানো “পিইচপি কুরআনের আলো” হিফজুল কুরআন সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছেন জামালুল কুরআন হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাকারিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহাম্মদ নাসরুল্লাহ আনাস। তৃতীয় স্থান অধিকারী হয়েছেন কুরআনের আলো ইনস্টিটিউটের ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ পিএইচপি কুরআনের আলোর চার প্রতিযোগীর মধ্য থেকে প্রধান প্রতিযোগিকে বাছাই করা হয়।
এতে সান্ত্বনা পুরস্কার হিসেবে চতুর্থ স্থান অধিকার করেছেন কুমিল্লার তাহফিজুল কুরআনিল কারিম হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত।










