spot_img
spot_img

১৭ জেলায় মৃদু তাপপ্রবাহ

টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। কোথাও মৃদু, কোথাও মাঝারি, আবার কোথাও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ফলে প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গোপালগঞ্জ, চাঁদপুর, রাজশাহী, রাঙ্গামাটি, মৌলভীবাজার, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।

আজ শুক্রবার (২৯শে এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন অবস্থায় কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ