spot_img

চাঁদ দেখা যায়নি; ঈদ মঙ্গলবার

বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে মঙ্গলবার (৩ মে)।

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে ব্রিফি করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকরা চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ