spot_img

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

নামাজ শেষে দুই বছর পর মুসল্লিরা কোলাকুলিতে মেতে ওঠেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারীর ইমামতিতে তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ