spot_img
spot_img

চাঁদপুরের বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার সকালে পৌর এলাকার ওয়ালী উল্যা ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। দু’ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের মাতম বইছে। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই বাড়ীর মৃত বিল্লাল হোসেন’র বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) বুধবার সকালে নিজ বাড়ীর পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যায়। কিন্তু দু’ঘন্টায়ও ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে রুবেলকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।

এসময় তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার পথে তার ছোট ভাই সোহেল হোসেন (২৪) ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে।

এ অবস্থায় দু’জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী জানান, দুই সহোদরই আমার পুরাতন বাড়ির ছেলে। বড় ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ