spot_img

আবারও হাসপাতালে ভর্তি হলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আজ (রোববার) এ তথ্য দিয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালিষ্ট হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে।

গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হলেন বাদশাহ সালমান। এর আগে গত ১৬ মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি। সে সময়ও শারীরিক পরীক্ষার পাশাপাশি তার হার্টের পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কথা বলা হয়েছিল।

২০১৫ সালে সৌদি আরবের রাজা হন সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে তার বয়স ৮৬ বছর। এর আগে যুবরাজ এবং উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ